গাইবান্ধায় সড়ক মহাসড়কে দূর্ঘটনা রোধ ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকল্পে বিশেষ কর্মসূচীর উদ্বোধন

আব্দুর রহমান শামীম,গাইবান্ধা জেলা প্রতিনিধি:

ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদ সড়ক নিশ্চিত করুন এই শ্লোগানকে সামনে রেখে সড়ক-মহাসড়কের দুর্ঘটনা রোধ ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকল্পে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে গাইবান্ধা জেলা পুলিশ। ট্রাফিক আইন সম্পর্কে সর্বসাধারনের মাঝে ধারণার প্রদানের লক্ষ্যে পথচারিদের হাতে লিফলেট বিতরণ করা হয় এবং এ উপলক্ষে একটি বর্ণাঢ্য রালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আজ রবিবার সকালে জেলা পুলিশ এর ট্রাফিক বিভাগের আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এই কর্মসুচীর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর মো.নুরের আলম সিদিক, রুহুল আমীন, চন্দন রায়,নুরুল ইসলাম, তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারাসহ থানীয় গণমাধ্যমকর্মীগণ।

অনুষ্ঠানে সড়কে দুর্ঘটনা রোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা ও পুলিশকে সহযোগিতার আহ্বান জানান এবং সেবা গ্রহণে উৎসাহ প্রদান করেন।


গাইবান্ধায় সড়ক মহাসড়কে দূর্ঘটনা রোধ ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকল্পে বিশেষ কর্মসূচীর উদ্বোধন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles