যশোরে বাল্য বিবাহ রোধ করলো প্রশাসন।

0
111

মনিরুজ্জামান মিল্টন, যশোর জেলা প্রতিনিধি:

যশোরের একটি বাল্য বিবাহ রোধ করলো আ প্রশাসন। শনিবার বিকেলে মালঞ্চি গ্রামের মালয়েশিয়া প্রবাসী হোসেন আলী র বাড়িতে উপস্থিত হয়ে এই বাল্য বিবাহ রোধ করে নির্বাহী ম্যজিষ্টেট হিল্লোল চাকমা।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন মহিলা বিষায়ক অধিদপ্তরের উপ পরিচালক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে প্রবাসী হোসেনের বাড়িতে বাল্য বিবাহ হচ্ছে জানতে পেরে জেলা প্রশাসনের টিম তাদের বাড়িতে হাজির হন।
ঘটনা স্থলে গিয়ে তারা জানতে পারেন বর বউ দুজনেই অপ্রাপ্তবয়স্ক।
সম্পর্কের সুত্র ধরে মেয়েটি ছেলের বাড়িতে এলে তাদের বিবাহ দেবার আয়োজন করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সকলের সামনে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী অপকারিতা ও সাজা সম্পর্কে অবহিত করেন। সেই সাথে বিবাহ বন্ধ করার ব্যবস্থা করেন।


যশোরে বাল্য বিবাহ রোধ করলো প্রশাসন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here