দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: স্পিকার

0
90

নিজস্ব প্রতিবেদক:

‌‌‘দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়। ইসলামি রিলিফ বাংলাদেশ আত্মমানবতার সেবায় যে কোনো দুর্যোগে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত  স্থাপন করেছেন।’

মঙ্গলবার দুপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশ নির্মিত পীরগঞ্জ উপজেলার করিমপুর কসবা গ্রামের মাঝিপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪৪টি পরিবারের মাঝে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এসব কথা বলেন।

এ সময় স্পিকার ভার্চুয়ালি নবনির্মিত গৃহসমূহ হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

এসময় স্পিকার বলেন, দ্রুত সাড়াদানের মাধ্যমে মাঝিপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লোকদের সকল মানবিক সহায়তা প্রদানে শেখ হাসিনার সরকার পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করেছে। সমগ্র বাংলাদেশের মানুষ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সকলেই অত্যন্ত দ্রুততার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নবনির্মিত গৃহ হস্তান্তর সত্যিই দৃষ্টান্তমূলক।

রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান ভার্চুয়ালী যুক্ত হয়ে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়, ইসলামি রিলিফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আকমল শরীফ ভার্চুয়ালী বক্তব্য রাখেন। এতে ইসলামি রিলিফ বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার খাদেমুল রাশেদ, প্রকল্প কর্মকর্তা তারেক রহমান, সহকারী কমিশনার ভূমি মীর মো: আল কামাহ্ তমাল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদেক বিএসসিসহ উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, সাংবাদিক, গুণীজন, সুধীজন, ক্ষতিগ্রস্থ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।


দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: স্পিকার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here