মিরসরাইয়ে পানিতে ডুবে আড়াই বছরের শিশু কন্যা নিহত।

0
80

মোঃ কামরুল হাসান,মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

মিরসরাই পুকুরে পড়ে আরশি নামে আড়াই বছর বয়সী এক শিশু নিহত হয়।
নিহত আরশি মিরসরাই উপজেলার ৪ নং ধুম ইউনিয়ন এর ৩নং ওয়ার্ড মোবারক ঘোনা গ্রামের ফরাজী বাড়ির টিটু ফরাজীর কন্যা ।

পারিবারিক সূত্রে জানা যায় ২৭ জুন সোমবার আনুমানিক বিকেল পাঁচটায় সবাই যখন ঘরের কাজে ব্যাস্ত ছিল আরশি সবার অগোচরে উঠানের পাশে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর খোঁজাখুঁজি করলে নিহতের মা পুকুরে ভেসে উঠা আরশিকে দেখতে পায়। মায়ের আহাজারিতে সবাই ছুটে এসে পুকুর থেকে তুলে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উক্ত ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য জাফর আহমেদ পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন আমি ঘটনা শুনে নিহতের বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানাই।


মিরসরাইয়ে পানিতে ডুবে আড়াই বছরের শিশু কন্যা নিহত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here