চট্টগ্রামে ছাত্রদল নেতাসহ আটক ৫

0
116

চট্টগ্রাম জেলা প্রতিনিধি :

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার রহমান নগর এলাকায় অভিযান চালিয়ে নগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. সাইফুল (৩২) প্রকাশ বার্মা সাইফুলসহ পাঁচজনকে আটক করা রয়েছে।

এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ছুরি উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন-দেলোয়ার হোসেন (২১), মোহাম্মদ আবিদ (২০), মো. সাজ্জাদ (২০) ও মো. ইমরান (২৩)।

সোমবার দিবাগত রাতে তাদের আটক করা হয় বলে জানান পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মজুমদার।

তিনি বলেন, রহমান নগর এলাকায় কে ব্লক বাই লেনে নাশকতার পরিকল্পনায় অস্ত্র-শস্ত্রসহ সমবেত হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের সময় সাইফুলসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে ধারালো পাঁচটি ছুরি উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


চট্টগ্রামে ছাত্রদল নেতাসহ আটক ৫

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here