যশোর উপজেলা চেয়ারম্যানকে মারার হুমকিতে মামলা দায়ের গ্রেফতার-৩।

0
95

মনিরুজ্জামান, যশোর জেলা প্রতিনিধি:

গত ২৭/০৬/২০২২ইং তারিখ রাত অনুমান ০২:৩০ ঘটিকার সময় তৌহিদ চাকলাদার ওরফে ফন্টু চাকলাদার এর নেতৃত্বে ৮/১০ জন বেআইনী জনতাবদ্ধ হয়ে তাদের ব্যবহৃত গাড়ি যোগে যশোর সদর উপজেলা চেয়ারম্যান জনাব মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী এর খালদার রোডস্থ বাসার সামনে গিয়ে উপজেলা চেয়ারম্যানকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সে সময় উপজেলা চেয়ারম্যান বাহিরে আসলে বিবাদীগণ প্রকাশ্যে তাকে মারার হুমকি প্রদান করে।

সে সময় উপজেলা চেয়ারম্যান পুলিশকে সংবাদ দিলে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পূর্বে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এই ঘটনা সংক্রান্তে উপজেলা চেয়ারম্যান নিজে বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং- ১০১, তাং- ২৮/০৬/২০২২ খ্রিঃ, ধারা- ১৪৩/৫০৬ পেনাল কোড রুজু হয়।

ঘটনাটি স্পর্শকাতর ও চাঞ্চল্যকর হওয়ায় জেলা পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের নির্দেশে কোতয়ালী থানা ও ডিবি সমন্বয়ে অভিযান পরিচালনা করে মামলা রুজুর ০৬ ঘন্টার মধ্যেই বেলা ১৪:৫০ ঘটিকার সময় ঘটনায় জড়িত এজাহারে বর্নিত ৩ জন আসামীকে কাঠালতলা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

অন্যান্য আসামীদের গ্রেফতার ও তাদের ব্যবহৃত গাড়ীসহ অন্যান্য আলামত উদ্ধারের অভিযান অব্যাহত আছে।

গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানাঃ
১। বাবুল(৪৫), পিতা- আমজাদ হোসেন পাকা মিয়া, সাং-কাঠালতলা

২। নুরনবী (৪০),পিতামৃত- আঃ করিম, সাং- কাজীপাড়া মানিকতলা

৩। তাপস (৩৫), পিতা- তৌফিক সরকার তকু, সাং- কাঠালতলা বটতলা, সর্বথানা-কোতয়ালী, জেলা-যশোর।


যশোর উপজেলা চেয়ারম্যানকে মারার হুমকিতে মামলা দায়ের গ্রেফতার-৩।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here