রাজশাহীর পুঠিয়ায় স্কুলছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক!

0
115

রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ায় দশম শ্রেণীর এক ছাত্রীকে নিয়ে উধাও হয়েছেন সহকারী শিক্ষক। মেয়ে নিখোঁজের এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই ছাত্রীর বাবা। বুধবার রাতে তিনি পুঠিয়া থানায় এ জিডি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্কুলটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি।
স্কুল কমিটির সভাপতি বলেন, বুধবার ওই শিক্ষক ও ছাত্রী বিদ্যালয়ে আসেন। কিন্তু তারা আর বাড়ি ফেরেননি। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না আসায় দুজনের পরিবারের লোকজন তাদের খোঁজ শুরু করেন।
ওই ছাত্রীর বাবা বলেন, প্রতিদিনের মতো বুধবার তার মেয়ে স্কুলে যায়। তবে স্কুল শেষে আর আর বাড়ি ফেরেনি। তাকে খুঁজতে বের হন। এরপর তার সহপাঠীদের তথ্যমতে বুঝতে পারেন শিক্ষক তার মেয়েকে নিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় তিনি লিখিত অভিযোগ দিয়েছেন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন বলেন, বুধবার রাতে ওই ছাত্রীর বাবা তার মেয়ে নিখোঁজ হয়েছে জানিয়ে থানায় জিডি করেছেন। তবে ওই শিক্ষকের সঙ্গে সে চলে গেছে, এমন অভিযোগ তিনি করেননি। আমরা প্রযুক্তির মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখছি।

রাজশাহীর পুঠিয়ায় স্কুলছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক!

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here