যশোরে গাঁজাসহ স্বামী আটক স্ত্রী পালাতক

0
116

মনিরুজ্জামান মিল্টন,যশোর জেলা প্রতিনিধি:

যশোরে দুই কেজি গাঁজাসহ তরিকুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে চাঁচড়া ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় স্ত্রীসহ তরিকুলের বিরুদ্ধে মামলা হয়েছে। তার স্ত্রীর নাম মিনি ওরফে মিন্নি (২৬)। তারা শংকরপুর বাস টার্মিনালের উত্তর পাশের মান্নানের বাড়ির ভাড়াটিয়া।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল রানা জানিয়েছেন-

গত বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে শংকরপুর বাসটার্মিনালের উত্তর পাশের মান্নানের বাড়িতে অভিযান চালিয়ে তরিকুলকে তার ভাড়া বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার স্ত্রী মিন্নি কৌশলে পালিয়ে যায়। পরে তার ঘর তল্লাশি করে শোকেজের নিচে রাখা দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।


যশোরে গাঁজাসহ স্বামী আটক স্ত্রী পালাতক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here