প্রবাসীদের সংবর্ধনা দিলো জাগরণী ইসলামী তরুণ সংঘ।

0
119

শাহরিয়ার শাকিল,বড়লেখা (সিলেট) প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুপরিচিত সামাজিক সংগঠন জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্দ্যোগে প্রবাসীদের সংবর্ধনা প্রধান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) রাত ৭ ঘটিকার সময়ে জাগরণীর কার্যালয়ে তরুণ সংঘের সাধারণ সম্পাদক শাহরিয়ার শাকিলের সঞ্চালনায় ও উপদেষ্টা মাওলানা কবির হোসাইনের সভাপতিত্বে এবং সদস্য হাবিবুর রহমানের কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা তানভীর এইচ জাহিদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন তরুণ সংঘের উপদেষ্টা আব্দুল হামিদ তাজুল।
বিশিষ্ট সমাজ সেবক মাছুম আহমেদ।

এ সময় সংর্বধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আয়ারল্যান্ড প্রবাসী দেলোয়ার হোসেন, সৌদিআরব প্রবাসী আবুল কালাম, সৌদিআরব প্রবাসী আব্দুল কাদির লুৎফুর, দুবাই প্রবাসী আব্দুল বাছিত,

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক আব্দুল ওয়াব রায়হান, সদস্য তানিম আহমেদ,ছাদিকুর রহমান, রাহাত আহমেদ, রাহিম আহমেদ,নাছিম আহমেদ, রাসেদ আহমেদ প্রমুখ।

এসময় অতিথিবৃন্দগন সংগঠনের ভুয়সী প্রশংসা করে বলেন, জাগরণী সবসময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে সে জন্য নিশ্চয় প্রশংসার দাবি রাখে। আমরা আশা করবো আগামীতে ও জাগরণী সকল ধরণের মানবিক কাজে ভুমিকা রাখবে।এবং জাগরণীকে আগামীতে সকল ধরণের সহযোগিতার আশ্বাস প্রধান করেন।


প্রবাসীদের সংবর্ধনা দিলো জাগরণী ইসলামী তরুণ সংঘ।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here