
শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:
ছাত্র জমিয়ত বাংলাদেশ কুড়ারবাজার ইউপির ৩নং ওয়ার্ড আঙ্গুরা মুহাম্মদপুরের কাউন্সিল অধিবেশন (১৯ জুলাই) মঙ্গলবার অস্থায়ী কার্যালয়ে মাওঃ তাজুল ইসলামের সভাপতিত্বে ও মাবরুর আহমদের পরিচালনায় এসভা অনুষ্টিত হয়।
কাউন্সিলে মাওঃ তাজুল ইসলামকে সভাপতি,হাঃ সিদ্দিকুর রাহমান নাহিদকে সাধারণ সম্পাদক ও হাঃ জাফরুল ইসলাম সুজনকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি হাঃ শাহিন আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদক হাঃ মুহাম্মদ আলী,অর্থ সম্পাদক হাঃ মাবরুর আহমদ,প্রচার সম্পাদক নুমান হুসাইন,প্রশিক্ষণ সম্পাদক হাঃ খালিদ সাইফুল্লাহ,সাহিত্য সম্পাদক হাঃ সুলতান আহমদ,পাঠাগার সম্পাদক মো.তামিম,দপ্তর সম্পাদক জিয়াউর রহমান ও নির্বাহী সদস্য আব্দুল্লাহ,মাহমুদুর রহমান প্রমুখ।













