সিলেটে তেলবাহী ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ৪ জন নিহত

0
28

সিলেট জেলা প্রতিনিধি

সিলেটের ওসমানীনগর উপজেলায় তেলবাহী পদ্মা কোম্পানির ট্রাক ও আটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এ ঘটনার আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান জানিয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহত তিনজন অটোরিকশার যাত্রী ছিলেন।

পুলিশ জানায়, তেলবাহী ট্রাকটি সিলেট থেকে ঢাকায় যাচ্ছিল। আর অটোরিকশাটি বিপরীত দিক থেকে আসছিল। মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সাতজন আহত হয়। তাদের ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

এর আগে ৭ অগাস্ট সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের সংঘর্ষে নয়জনের প্রাণহানি ঘটেছিল।


সিলেটে তেলবাহী ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ৪ জন নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here