
শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:
সাংসদ সদস্য,সাবেক শিক্ষামন্ত্রী,আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদের সাথে সৌজন্য সাক্ষাত করেন নবনির্বাচিত মেয়র জি এস ফারুকুল হক সহ নবনির্বাচিত পরিষদ।
বুধবার (২০ জুলাই) নয়াগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের বাসভবনে নবনির্বাচিত মেয়র সহ নবনির্বাচিত পরিষদ সৌজন্য সাক্ষাত করেছেন। এসময় নবনির্বাচিত পরিষদকে ফুল দিয়ে বরণ করেন সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ।
সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন মেয়র জিএস ফারুকুল হক ছাড়াও সংরক্ষিত ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শেফা বেগম, মোছা: রুবি বেগম ও শিল্পী বেগম এবং নবনির্বাচিত সাধারণ কাউন্সিলর এমাদ আহমদ, ছয়ফুল আলম ঝুনু, আকবর হোসেন, মো. আবুল কাশেম, সাইফুল ইসলাম, এহসানুল ইসলাম, মিছবাহ উদ্দিন, এনাম হোসেন ও আব্দুর রহমান আফজল।
এ সময় পৌরবাসীর জীবনমান উন্নয়নে কাজ করার জন্য মেয়র ও কাউন্সিলরদের পরামর্শ প্রদান করেন সাংসদ নুরুল ইসলাম নাহিদ। তিনি পৌরসভার সকল উন্নয়নকাজে সহযোগিতার আশ্বাস দেন।













