
ফখরুল ইসলাম ফাহিম,শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্রলীগ শান্তিগঞ্জ উপজেলা শাখার আওতাধীন দরগাপাশা ইউনিয়ন শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক পদে স্থান পেয়েছেন সক্রিয় ছাত্রলীগ নেতা জোবায়ের আহমদ শাহনেওয়াজ তিনি দরগাপাশা ইউনিয়নের ছয়হাড়া গ্রামের বাসিন্দা । বৃহস্পতিবার (২১ জুলাই) উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাইম আহমদের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জোবায়ের আহমদ শাহনেওয়াজ কে আহ্বায়ক করে দরগাপাশা ইউপি ছাত্রলীগের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
আহ্বায়ক পদে স্থান দেওয়ায় উপজেলা ছাত্রলীগের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জোবায়ের আহমদ শাহনেওয়াজ । মুক্তিযুদ্ধের চেতনায় ও মুজিব আদর্শ লালনের মাধ্যমে আগামী দলীয় ও সাংগঠনিক কর্মসূচিতে সক্রিয় থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি












