
মোঃ জামাল উদ্দিন,কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
করোনা ও বন্যা পরিস্থিতির কারণে দীর্ঘ ১০ মাস পর সহ সাংগঠনিক মোঃ আমিন উদ্দিনের সঞ্চালনায় সদস্য হ্নদয় আহমেদের কোর আন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হলো সেচ্ছাসেবী সংগঠন বিসর্জন পরিবারের মাসিক আলোচনা সভা ও ঈদ পূর্ণমিলনী।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জামাল উদ্দিন। বন্যা কালীন সংগঠনের তৎপরতা ও হিসাব নিকাশ তুলে ধরনের সংগঠনের সভাপতি জামাল উদ্দিন।সংগঠনের সহ-সভাপতি কিবরিয়া আহমেদ সংগঠন অগ্রগতি ও বন্যা পরবর্তী পূর্ণভাসন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কিবরিয়া বলেন আমাদের সংগঠনের সকল সদস্যদের আরো সক্রিয় ভাবে আমাদের সকলের অগ্রগতি নিয়ে বিসর্জন পরিবার এগিয়ে নিতে যেতে হবে বহুদূর।
আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ছমরু মিয়া কিবরিয়া আহমেদের সাথে সহমত পোষণ করে বলেন আমরা আমাদের সংগঠন অতীতে ও ২৪ ঘন্টা অসহায় মুমূর্ষ রোগীর সেবায় নিয়োজিত ইনশাআল্লাহ আগামীতে ও রাখব।
সমাপনী বক্তব্যে সভাপতি জামাল উদ্দিন বলেন আমাদের উত্তর সিলেটে ঘটে যাওয়া দুর্যোগের সময় বিসর্জন পরিবার অর্জিত পরিচয়ে যে হারে আমাদের মাধ্যমে উপজেলাবাসী যে উপহার পেয়েছে এটা একা আমার চেষ্টায় নয় সকলের চেষ্টার ফসল আমাদের সকলেই যদি ধারাবাহিক ভাবে সক্রিয় ভাবে নিজের জায়গা থেকে স্রষ্টার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ টা দিয়ে কাজ করি ইনশাআল্লাহ আমরা সফলতা অর্জন করব।
জামাল উদ্দিন বলেন আমাদের এই দুর্যোগের ভূমিকা দেখে আমাদের সিলেট জেলা পরিষদের প্রশাসক জয়নাল আবেদিন সাহেব আমাদের সংগঠনের উপদেষ্টা হয়ার আগ্রহ প্রকাশ করেছেন পাশাপাশি ঈদ উপহার দুই বস্তা পাঞ্জাবি টি শার্ট সংগঠনের মাধ্যমে বিতরণ করান।
জামাল উদ্দিন বলেন আমাদের সংগঠনের ভুমিকা দেখে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা সংগঠনের সদস্য হয়ার আগ্রহ প্রকাশ করেছেন আলহামদুলিল্লাহ আজকের চলতি সভায় চারজন সদস্য ফরম ফিলাপ করে সদস্য ও হয়েছেন তারা হলেন দুলাল মিয়া আলি নুর আব্দুর রহমান আলিম উদ্দিন আমি সংগঠনের পক্ষ থেকে উনাদের অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি।
অবশেষে জামাল উদ্দিন দেশ ও দেশের বাহিরে অবস্থানরত সকলের নিকট সংগঠনের অগ্রগতির জন্য দোয়া ও ভালবাসা চেয়ে সমাপ্তি করেন,,
উপস্থিত ছিলেন- সংগঠনের সিনিয়র সহ সভাপতি জামাল উদ্দিন, কিবরিয়া আহমেদ,আলিম উদ্দিন,ছমরু মিয়া,আব্দুর রহমান,আলি নূর,
আমিন উদ্দিন,দুলাল,আনছার মিয়া,সুলেমান আহমেদ,হ্নদয় প্রমুখ।।





