ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফেনসিডিলসহ আটক ২

0
106

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই পাচারকারীকে আটক করেছে মাদকবিরোধী টাস্কফোর্স। বুধবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স আখাউড়া-আগরতলা সড়কের নূরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মৃত খায়ের মিয়ার ছেলে ইউনুস মিয়া ও এলাকার নুরুল ইসলামের ছেলে মো. বাবু। এসময় তাদের কাছ থেকে ১২৫ বোতল ফেনসিডিল, ৩০০ বোতল স্কফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা।

এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এছাড়া ১২৫ বোতল ফেনসিডিল, ৩০০ বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হবে।

 

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও টাস্কফোর্স প্রধান অংগ্যজাই মারমা বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিত চলবে। ভবিষ্যতে আখাউড়াসহ পুরো ব্রাহ্মণবাড়িয়াকে মাদকমুক্ত করতে সকলের সহযোগিতা চাই।


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফেনসিডিলসহ আটক ২

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here