সিরাজগঞ্জের তাড়াশে পুকুর থেকে বৃদ্ধা নারীর ভাসমান লাশ উদ্ধার

0
182

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে পুকুর থেকে এক বৃদ্ধা নারীর (৬২) ভাসমান মরদেহ উদ্ধার করছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বারুহাঁস ইউনিয়নের বিনসাড়া বাজার সংলগ্ন মুক্তাহার পুকুর থেকে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম সঙ্গীয় পুলিশ নিয়ে ওই বৃদ্ধা নারীর ভাসমান মরদেহ পুকুর থেকে উদ্ধার করেন। তবে বৃদ্ধা নারীর পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকালে বিনসাড়া বাজার সংলগ্ন মুক্তাহার পুকুর একটি ভাসমান লাশ ভাসতে দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাড়াশ খানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে স্থানীয়দের সহযোগিতায় ওই নারীর লাশ উদ্ধার করেন। তারা আরও জানান, বেশ কয়েক দিন যাবত ওই বৃদ্ধা নারী বিনসাড়া বাজারে ভিক্ষা করতেন এবং ওই বাজারেই রাত্রিযাপন করতেন।

পুলিশের ধারনা ওই বৃদ্ধা নারী রাতের কোনো এক সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে হয়তো ওই পুকুরে পড়ে যেতে পারেন। আর পুকুর পাড়েই তার ভিক্ষার ঝুলিও পড়ে ছিল।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মরদেহটি সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন নেসা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।


সিরাজগঞ্জের তাড়াশে পুকুর থেকে বৃদ্ধা নারীর ভাসমান লাশ উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here