বড়লেখায় সিটি ক্লিনিক এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

0
139

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখায় পাহাড়ী ঢল আর প্রবল বৃষ্টির প্রভাবে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ বড়লেখা উপজেলার কয়েকটি ইউনিয়ন।

মঙ্গলবার (১ আগষ্ট ) তালিম পুর ইউনিয়নের ভানবাসি মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করেছে উপজেলা চত্তরে অবস্হিত বড়লেখা সিটি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

হাকালুকি দারুস সুন্নাহ মাদ্রাসা মাঠে সকাল ১১ ঘটিকায় সি আই পি আলহাজ্ব আব্দুল করিম প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতণের কার্যক্রম উদ্বোধন করেন।

ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মো: সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও পরিচালক মো: সায়ফুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো: কামরান চৌধুরী,তালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এখলাছুর রহমান,সুজানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ক্লিনিকের পরিচালক মো: নছিব আলী,তালিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ক্লিনিকের পরিচালক বিদ্যুৎ কান্তি দাস প্রমুখ।

উল্লেখ্য যে, বড়লেখা সিটি ক্লিনিক ও সি.আই.পি আলহাজ্ব আব্দুল করিম এর যৌথ অর্থায়নে তালিমপুর ইউনিয়নের প্রায় ৮০০ জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ বিতরণ করা হয়।


বড়লেখায় সিটি ক্লিনিক এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here