এমপি শিবলী সাদিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদে ঘোড়াঘাটে মানববন্ধন

মোঃ আঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ও তার চাচা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সংবাদ সংম্মোনের প্রতিবাদে
ঘোড়াঘাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ আগষ্ট) সন্ধ্যা ৬টায় ঘোড়াঘাট উপজেলার সুরা মসজিদ এলাকার চারমাথা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘোড়াঘাট ৪ নং ইউনিয়নের সর্বসাধারণ এর বান্যারে আয়োজিত মানববন্ধনে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র
সভাপতি ও সাবেক ইউপি সদস্য আলহাজ্ব সাদেক আলী ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনাদুজ্জামান ভট্টু।
মানববন্ধনে ছাত্রলীগ নেতা আনিয়ান আহম্মেদ রাসেল এর সার্বিক তত্বাবধানে ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিজুর উপস্থাপনার আরও বক্তব্য রাখেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল ইসলাম, সদস্য সাজু মিয়া, ইউনিয়ন যুবলীগের সদস্য সায়েম হোসেন সাদ্দাম, ঘোড়াঘাট মুক্তিযোদ্ধা মঞ্চ এর সহ-সভাপতি রাজু তালুকদার, উপজেলা ছাত্রলীগের সদস্য মাহমুদ হাসান স্বপন সহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, গত ৩০ জুলাই শনিবার এমপি শিবলী সাদিক ও তাঁর চাচা দেলোয়ার হোসেন সহ তার পরিবারকে রাজনৈতিক ভাবে একটি মহলের চক্রান্তে হেয় পতিপন্ন করার জন্য কয়েকজন আদিবাসীকে দিয়ে দিনাজপুর প্রেসক্লাবে জমি জবর দখলের মিথ্যা অভিযোগ এনে যে সংবাদ সম্মেলন করানো হয় যা বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এরকম মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করার জন্য বক্তারা মানববন্ধনের মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


এমপি শিবলী সাদিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদে ঘোড়াঘাটে মানববন্ধন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles