বঙ্গবন্ধুর সমাধিতে ভারতীয় নৌবাহিনীর শ্রদ্ধা

0
197

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতীয় নৌবাহিনীর একটি প্রতিনিধি দল

মঙ্গলবার (৯ মার্চ) ১২ টায় ভারতীয় নৌবাহিনীর কমোডর মহাদেব গোবর্ধন রাজুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু কমপ্লেক্সে রক্ষিত মন্তব্য বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এসময় তার সফর সঙ্গী কমান্ডার সঞ্জীব অগ্নিহোত্রি ও গৌরব দূর্গাপাল এবং ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকগণ ছাড়া বাংলাদেশ নৌবাহিনী খুলনা নেভাল এরিয়ার কমান্ডার আরিফুল ইসলাম, কমান্ডার মো: মোস্তফা কামাল এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


বঙ্গবন্ধুর সমাধিতে ভারতীয় নৌবাহিনীর শ্রদ্ধা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here