নড়াইলে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী বকুল মোল্লা আটক।

0
109

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী বকুল মোল্লা কে আটক করেছেন লোহাগড়া ডিবি পুলিশের একটি চৌকস টিম।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার প্রবীর কুমার রায়,পি,পি,এম, বার এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই সনজীব ঘোষ এর নেতৃত্বে এএসআই শরিফুল ইসলাম সহ,কনস্টবল হৃদয় এবং কনস্টবল ইমরান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে আউড়িয়া ইউনিয়নের সীমাখালী সরদার পাড়া রাসেল সেতু থেকে কমলাপুর গামী পাকা রাস্তার সংলগ্ন পলাশ সরদারের গাছের বাগানের পাশ থেকে ৬০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ বকুল মোল্লা (৪২)কে আটক করেছে ডিবি পুলিশ।

আটক কৃত বকুল মোল্লা ভদ্রবিলা গ্রামের মৃত মোতালেব মোল্লার ছেলে। এবিষয়ে ডিবি পুলিশের এসআই সনজীব ঘোষ সাংবাদিকদের বলেন বকুল মোল্লা কে গাঁজা সহ আটক করা হয়েছে এবং মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।

এবং জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে।


নড়াইলে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী বকুল মোল্লা আটক।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here