জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা।

মোঃ জসিম উদ্দিন খান,কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উদযাপন উপলক্ষে কুলিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ আগস্ট, ২০২২ খ্রিঃ) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা’র সভাপতিত্বে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

এ-সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া। উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আদনান আখতার, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, স্কুল কলেজের প্রিন্সিপাল ও প্রধান শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধিসহ রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।

উক্ত প্রস্তুতিমূলক সভায় দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।


জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here