যশোরে প্রতারক চক্র ডিবির জালে আটক।

মনিরুজ্জামান মিল্টন,যশোর জেলা প্রতিনিধি:

যশোর মনিহারে একটি মসজিদে প্রতারণার ফাঁদে ফেলে প্রতারকচক্র লুটে নেয় প্রায় ৪ লক্ষ টাকা, ডিবির জালে আটক হলো প্রতারক চক্রের ২ সদস্য।

ইং ২০/০৬/২০২২ তারিখ দুপুর ১৩:৪৫ ঘটিকার সময় যশোর কোতয়ালী মডেল থানাধীন মনিহার নীলগঞ্জ আনারস পট্টি বাইতুল করিম জামে মসজিদের ভিতরে প্রতারক চক্রের সদস্য কর্তৃক খুলনার রূপসার দর্জ্জনী মহল গ্রামের মরহুম আব্দুস সালাম মোল্লার ছেলে আবুল হাসান মোল্লা (৩২), খুলনা ডাক বাংলা মোড়ে ইলেকট্রিক ব্যবসায়ী একই নাম্বারের বিভিন্ন নোটের টাকার লোভে প্রতারিত হয়ে ৩,৮৫,০০০/= টাকা খোয়ায়।

এই বিষয়ে বিভিন্ন জায়গায় খোজাখুজি করে না পেয়ে যশোর ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব বেলাল হোসাইন এর নিকট মৌখিকভাবে জানাইলে তিনি আমলে নিয়ে ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএমকে চক্রটিকে সনাক্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ প্রদান করেন।

যশোর জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এঁর দিক-নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম এর তত্ত্বাবধানে ডিবি’র এলআইসি টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে অপরাধীদের সনাক্ত করে ইং ০৯/০৮/২০২২ তারিখ সন্ধ্যা ১৮:৩০ ঘটিকার সময় যশোর মনিহার এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের ১ জন সদস্যকে আটক করে তার দেওয়া তথ্য মতে মাগুরা জেলার শ্রীপুর থানাধীন কালিনগর এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেফতার করে তার বাসা থেকে প্রতারিত আবুল হাসান মোল্লার স্বাক্ষরিত নন-জুডিশিয়াল খালি স্ট্যাম্প, নগদ ২০,০০০/= টাকা, জালিয়াতি করার সীল মোহর, একই নাম্বারের ২টি টাকাসহ নতুন টাকা, একাধিক প্রতারিত ব্যক্তির খালি স্ট্যাম্প উদ্ধারমূলে জব্দ করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রতারক চক্রের মুল হোতা আকামত আলী মন্ডল প্রতারণার উদ্দেশ্যে একই নম্বরের একাধিক টাকার নতুন নোট তৈরী করে বিভিন্ন ব্যক্তিকে দেখায় এবং প্রতারণার ফাঁদে ফেলে একই নম্বরের মোটা অংকের টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে কৌশলে অর্থ আত্মসাৎ করে এবং প্রতারিত ব্যক্তির নিকট থেকে কৌশলে ব্ল্যাংক স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে উল্টো তাকে ফাঁসিয়ে দেওয়ার ভয়ভীতি প্রদর্শণ করে মর্মে তথ্য প্রমান পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানাঃ
১। মোঃ আকামত আলী মন্ডল ছদ্মনাম সালাম (৫৯), পিতা- মৃত কোরেশ মন্ডল, মাতা-পচিরণ নেছা, সাং-কালিনগর, থানা-শ্রীপুর, জেলা-মাগুরা,

২। আশরাফ আলী (৪৬), পিতা-মোঃ শাহাদত সরদার, মাতা-আনোয়ারা বেগম, স্থায়ী সাং-রথডাঙ্গা, থানা-নড়াইল সদর, জেলা-নড়াইল, বর্তমান ঠিকানা- শংকরপুর বটতলা মসজিদ ইছাহাক সড়ক ( শশুর শামছু ড্রাইভারের বাসা), থানা-কোতয়ালী, জেলা-যশোর।

উদ্ধারকৃত আলামতঃ
১। আত্মসাৎকৃত ২০,০০০/- টাকা।
২। ভিকটিম আবুল হাসানসহ ৫ ব্যক্তির স্বাক্ষরিত খালি নন-জুডিশিয়াল স্ট্যাম্প।
৩। ১ ব্যক্তিকে ফাসানোর উদ্দেশ্যে প্রস্তুতকৃত জাল দলিল।
৪। নড়াইল পৌরসভার সীল মোহর
৫। নড়াইল থানা শিক্ষা অফিসারের সীল মোহর।
৬। একই নম্বরের ২টি ২০ টাকার নোটসহ নতুন ৩টি ১০০ টাকার নোট।
৭। মোবাইল ফোন-০২টি।
৮। ০১ (এক) টা ইজিবাইক।

উক্ত অভিযানের সফলতায় সন্তোস প্রকাশ করেন সংশ্লিষ্ট ভুক্তভোগী ও বিজ্ঞজনেরা


যশোরে প্রতারক চক্র ডিবির জালে আটক।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here