মিরসরাইয়ে নাপিত্তাছড়া ঝর্ণায় আসা পর্যটকদের আস্থা পর্যটক হোটেল এন্ড রেস্টুরেন্ট

0
180

মোঃ কামরুল হাসান,চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

মিরসরাই উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়ন এ অবস্থিত নাপিত্তাছড়া ঝর্ণা পর্যটকদের জন্য আনন্দের এক প্রাকৃতিক নিদর্শন। এখানে রয়েছে একই পথে অনেকগুলো ঝর্ণা যেগুলো দেখতে দৃষ্টিনন্দন।

এই ঝর্ণাকে কেন্দ্র করে ঝর্ণার প্রবেশপথে গড়ে উঠেছে অনেক হোটেল এন্ড রেস্টুরেন্ট। এই হোটেল গুলোতে রয়েছে পর্যটকদের খাবার ব্যবস্থা।

এই হোটেলগুলোর মধ্যে একটি হোটেল হচ্ছে পর্যটক হোটেল এন্ড রেস্টুরেন্ট।এই হোটেলটির মান অনেকটা সুন্দর এবং মনোরম পরিবেশে সুসজ্জিত। এই হোটেলে রয়েছে পর্যটকদের জন্য নানা ধরনের সুব্যবস্থা এর মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে পুকুর,এই হোটেলকে কেন্দ্র করে হোটেল মালিক জনাব মোঃ নুরুল মোস্তফা খনন করেছেন একটি যা পর্যটকদের জন্য খুবই জরুরী এছাড়া এই হোটেলে রয়েছে মহিলা পর্যটকদের জন্য চেন্জ রুম এবং যার কারনে পর্যটকদের আস্থা এই হোটেলের প্রতি অনেকটাই বেশি।

ঢাকা থেকে আগত এক পর্যটক দৈনিক একুশে নিউজকে বলেন এই হোটেলে যে ধরনের সুযোগ সুবিধা রয়েছে তা পর্যটকদের জন্য খুবই জরুরী।তিনি আরও বলেন এখানে আসা পর্যটকদের আস্থা এই পর্যটক হোটেল এন্ড রেস্টুরেন্ট।


মিরসরাইয়ে নাপিত্তাছড়া ঝর্ণায় আসা পর্যটকদের আস্থা পর্যটক হোটেল এন্ড রেস্টুরেন্ট

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here