বড়লেখার শাহবাজপুরে ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

0
68

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

২০০৪ সালে ২১শে আগষ্ট আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু এভিনিউয়ে সন্ত্রাস বিরোধী সভায় আইভী রহমান সহ ২৪ জন নেতা – কর্মিকে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামিলীগ উত্তর শাহবাজপুর ইউনিয়ন শাখা কর্তৃক বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।

মঙ্গলবার (২৩ আগষ্ট) উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ খালিকের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী, মোঃ শাহাব উদ্দিন এম, পি।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত মোঃ রফিকুল ইসলাম সুন্দর,যুগ্ম-সম্পাদক এ কে এম হেলাল, বিবেকানন্দ দাশ নান্টু, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আনুল ইমাম মোঃ কামরান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সহ- সভাপতি রফিক উদ্দিন আহমদ, উপজেলা যুবলীগ সভাপতি ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, সিনিয়র সহ সভাপতি আবু আহমদ হামিদুর রহমান শিপলু, সাধারন সম্পাদক কামাল হোসেন,উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি এডঃ জিল্লুর রহমান,সাধারন সম্পাদক ফরহাদ আহমদ,উপজেলা ছাএলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ প্রমূখ।


বড়লেখার শাহবাজপুরে ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here