ফেনী সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাত্রীর আত্মহত্যার চেষ্টার সংবাদ গুজব

মোঃ ইসমাইল হোসেন ফরিদ,পরশুরাম (ফেনী) প্রতিনিধি:

ফেনী সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিয়া সুলতানা রাত্রীর আত্মহত্যার চেষ্টা শিরোনাম একটি সংবাদ গত বুধবার (২৪ আগস্ট) থেকে ফেসবুকে ভাইরাল হয়েছে,
এ দিকে সাদিয়া সুলতানা রাত্রী জানান তিনি গ্যাস্টিক জনিত সমস্যায় সামান্য অসুস্থ হয়েছিলেন। তিনি এখন সুস্থ আছেন এবং বাসায় আছেন।

এই দিকে ছাত্রলীগ নেত্রী সাদিয়া সুলতানা রাত্রী তার ফেসবুক আইডি পোস্ট করে জানান,
আজকে কিছু সাংবাদিক একই কাজ করেছে আমার অসুস্থতার সুযোগ নিয়ে , যাই হোক তারা মনুষ্যত্ব কিংবা বিবেক , বিচার-বিশ্লেষণ না করেই শুধুমাত্র ছাত্রলীগের নেতৃত্ব-স্থানীয় পর্যায়ে থাকার কারনে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই কাজটি করেছে। আমাকে নিয়ে দিয়েছে ভালো কথা তাদের কাছে আমার অনুরোধ তারা যেন তাদের মা-বোন অসুস্থ হলেও যেন একই নিউজ করে মজা নেয় এই অনুরোধ তাদের কাছে থাকলো।

যাই হোক পরিশেষে বলতে চাই সাংবাদিকতার মত মহৎ পেশা যখন কিছু মানুষ অন্য মানুষকে সামাজিক কিংবা রাজনৈতিক প্রতিহিংসার অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় তখন এটি অত্যন্ত দু:খজনক ।


ফেনী সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাত্রীর আত্মহত্যার চেষ্টার সংবাদ গুজব

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here