ছাত্র জমিয়ত মাথিউরা মাদ্রাসা শাখার প্রশিক্ষণ সভা সম্পন্ন

শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

২৫ আগষ্ট বৃহস্পতিবার বাদ যোহর জামেয়া হলরুমে ছাত্র জমিয়ত মাথিউরা দারুল ক্বোরআন মাদ্রাসা শাখার প্রশিক্ষণ সভা সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে ছাত্র জমিয়ত বাংলাদেশ মাথিউরা মাদ্রাসা শাখার সভাপতি মাও.শুয়াইবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসনাতের সঞ্চালনায় কালামে পাক থেকে তেলাওয়াত করেন শাখার সহ-প্রচার সম্পাদক হা.মুহি উদ্দীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হা.মাও.ফরহাদ আহমদ সাহেব ছাত্র বিষয়ক সম্পাদক জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা শাখা,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাও.জফির উদ্দীন সভাপতি যুব জমিয়ত সিলেট জেলা শাখা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাও.তোফায়েল আহমদ সভাপতি যুব জমিয়ত বিয়ানীবাজার উপজেলা,হা.আব্দুল্লাহ সভাপতি ছাত্র জমিয়ত বিয়ানীবাজার উপজেলা,মাও.বিলাল সাঈদ সহ-সভাপতি ছাত্র জমিয়ত বাংলাদেশ মাথিউরা দারুল কুরআন মাদরাসা শাখা সহ মাদ্রাসার ছাত্র ও জমিয়ত নেতৃবৃন্দ।


ছাত্র জমিয়ত মাথিউরা মাদ্রাসা শাখার প্রশিক্ষণ সভা সম্পন্ন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here