বিয়ানীবাজারে নতুন আঙ্গিকে জমিয়ত কার্যালয় উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

0
126

শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

২৫ আগষ্ট বৃহস্পতিবার বাদ আছর বিয়ানীবাজার জনতা মার্কেটস্থ বিয়ানীবাজার জমিয়ত কার্যালয়ের সংস্কার কাজ শেষে নতুন আঙ্গিকে পুনর্উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্টান সম্পন্ন হয়েছে। বিয়ানীবাজার জমিয়ত নেতৃবৃন্দ এর উদ্যোগে এক উদ্বোধনী ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি মাও.শায়খ আতিকুর রহমানের সভাপতিত্বে ও ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি হা.আব্দুল্লাহ এর সঞ্চালনায় কালামে পাক থেকে তেলাওয়াত করেন ৫নং কুড়ারবাজার ইউনিয়ন শাখার সভাপতি মাও.শাহিদ আহমদ।

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার সাবেক সভাপতি মাও.আব্দুশ শহীদ,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও.আব্দুল হক ক্বাসেমী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি আব্দুল হামিদ খাঁন,যুব জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি মাও.তোফায়েল আহমদ,সহ-সভাপতি মাও.সাহেদ আহমদ,সাধারণ সম্পাদক দিলাওয়ার হোসাইন,সংবর্ধিত অতিথি ও ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার কলেজ শাখার সাবেক সভাপতি ডাঃ সাইদুর রহমান অমিত সহ জমিয়তের বিভিন্ন ইউনিটের কর্মীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা- বলেন বিয়ানীবাজার উপজেলা জমিয়তের কার্যালয় ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্টার পর থেকে এই কার্যালয়ে জমিয়তের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ছাত্র জমিয়ত ও যুব জমিয়তের উদ্যমী তরুন কর্মীবৃন্দের উদ্যোগে ও সাবেক ছাত্রনেতা হা.ফখরুল ইসলাম রাজনের সার্বিক সহযোগিতায় বিয়ানীবাজার জমিয়ত পরিবার একটি মানসম্মত,আধুনিক,নান্দনিক কার্যালয় উপহার পেয়েছে। বক্তারা যারা এই কার্যক্রমে সহযোগিতা করেছেন সকলের তরে ধন্যবাদ জ্ঞাপন করেন।

পরিশেষে মরহুম আক্বাবিরদের স্মরণে মোনাজাত পরিচালনা করেন সভার সভাপতি শায়খ আতিকুর রহমান।


বিয়ানীবাজারে নতুন আঙ্গিকে জমিয়ত কার্যালয় উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here