শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হালিমুর রহমান বাবু

0
80

আব্দুস ছাত্তার,কালিগজ্ঞ (সাতক্ষীরা) প্রতিনিধি:

আগামী পহেলা অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা শুরু হচ্ছে। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হালিমুর রহমান বাবু।শুভেচ্ছা বার্তায় ওসি মোঃ হালিমুর রহমান বাবু বলেন, ধর্মীয় উৎসবের দুটি দিক একটি শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা,প্রার্থনা প্রভৃতি আরেকটি সামাজিক দিক শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা শুধু ধর্মাবলম্বী ভক্তদের জন্য। কিন্তু উৎসবের সামাজিক সাংস্কৃতিক দিকটি খুব বড়। সেটা ধর্মবর্ণ নির্বিশেষে সবার জন্য। সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা হয় শরৎকালে। তাই এর নাম শারদীয় দুর্গোৎসব।বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আবহমান কাল থেকে দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ উদ্দীপনায় ও উৎসবমুখর পরিবেশে নানা উপচার ও আনুষ্ঠানিক মাধ্যমে দুর্গাপূজা পালন করে আসছে। শাস্ত্রমতে,এই সময় দেবী দুর্গা মর্ত্যে আসেন, দশমীর দিন বিসর্জনের মধ্য দিয়ে তাঁর বিদায় এ উৎসবকে সার্বজনীন উল্লেখ করে তিনি।কালিগঞ্জ উপজেলায় পূজামণ্ডপে পূজা চলা কালীন সময়ে শান্তি শৃংখলা বজায় রাখতে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধির লক্ষ্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ টিম মাঠে কাজ করবে, কোথাও কোনো অপৃতিকর ঘটনা ঘটলে সাথে সাথে কালিগঞ্জ থানা পুলিশকে অবহিত করুন সেই সাথে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আপনি আপনারা দেশ তথা জাতির শান্তি শৃংখলা কামনার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার অনুরোধ করেছেন তিনি। এ বছর কালীগঞ্জ উপজেলার বারটি ইউনিয়নে বায়ান্নটি পূজা মন্ডপের শারদীয়া দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যে পূজা মন্ডপ গুলিতে শেষ পর্যায়ে প্রস্তুতি প্রায় সম্পন্নের পথে এগিয়ে চলেছে গেট প্যান্ডেল লাইট সাজ সজ্জার কাজ পূজা মন্ডপ গুলিতে সার্বিক নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে ।এছাড়া মন্ডপ গুলিতে আনসার ভিডিপি, গ্রাম্য পুলিশ, এবং স্বেচ্ছাসেবকরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন এবং মোবাইল টিম হিসেবে থানা পুলিশ র‍্যাব প্রশাসনিক কর্মকর্তারা
বিভিন্ন পরিদর্শন করবেন এছাড়া পূজা মন্ডপের সার্বক্ষণিক যোগাযোগ এবং খবর নেওয়ার জন্য কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে ।


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হালিমুর রহমান বাবু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here