করোনা ঠেকাতে দিল্লিতে নাইট কারফি

0
177

করোনা সংক্রমণ রোধে ভারতের রাজধানী দিল্লিতে কারফিউ জারি করা হয়েছে মঙ্গলবার ( এপ্রিল) থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে বলে জানা যায়

গত মাস থেকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নিতে বাধ্য হলো দিল্লি প্রশাসন। বেসরকারি চিকিৎসক, নার্স এবং অন্যান্য মেডিক্যাল স্টাফদের চলাফেরার জন্য আইডি কার্ড সাথে রাখা বাধ্যতামূলক। গর্ভবতী নারী এবং জরুরি চিকিৎসা প্রয়োজন এমন লোকজন এসব নিয়মের বাইরে থাকবেন

মুদি দোকানের জিনিসপত্র, শাকসবজি, দুধ এবং ওষুধ কেনার জন্য যেসব ব্যবসায়ীকে কয়েক ঘণ্টা ধরে যাতায়াত করতে হবে তাদের কাছেও পাস থাকতে হবে। একই সঙ্গে সাংবাদিকদেরও নিরাপদে চলাফেরার জন্য এই পাস সাথে রাখতে হবে

এর আগে গত শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, করোনার চতুর্থ ঢেউ শুরু হয়েছে কিন্তু লকডাউনের কথা এখনও ভাবা হচ্ছে না তিনি সে সময় বলেছিলেন, ‘পরিস্থিতি বিবেচনায় আমরা এখনই লকডাউন জারির কথা ভাবছি না আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং সেভাবেই সিদ্ধান্ত নেয়া হবে

সোমবার দিল্লিতে নতুন করে আক্রান্ত হয়েছে হাজার ৫৪৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১৫ জন। রাত্রিকালীন কারফিউয়ের সময় ট্রাফিক চলাচল বন্ধ থাকবে না। এছাড়া পাস সাথে থাকলে ভ্যাকসিন নেয়ার জন্য এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার অনুমতি দেয়া হবে

ইত্তেফাক/


করোনা ঠেকাতে দিল্লিতে নাইট কারফি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here