
মোঃ রোকনুজ্জামান রোকন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
আজ বিকেলে কচাকাটা থানাধীন কেদার ইউনিয়নের অন্তর্গত গোলের হাট (কবরস্থান)নামক গ্রামে মোঃ সাইয়্যাল মিয়ার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,ধান সিদ্ধ করতে গিয়ে মা তার বড় মেয়েকে ধান সিদ্ধের আগুন বাড়ানোর কথা বলে চলে যান পাশের বাড়িতে ধান আনার জন্য । এদিকে মেয়ের জামাই ঢাকা যাবে তাই মেয়ে তার জামাইকে এগিয়ে দিতে চলে যায় জামাইয়ের সাথে। অপরদিকে আগুন আস্তে আস্তে ঘরে দিকে প্রবেশ করে, ঘরে রাখা গবরের কাড়া, পাট খড়িতে আগুন ধরে বিদ্যুৎতের তারের সাথে সংঘর্ষ হয়ে আগুনের ভয়ংকর তীব্রতা বেড়ে যায়।এক পর্যায়ে পাশাপাশি তিনটি ঘরে আগুনে পুড়ে সবকিছু ছাই হয়ে যায়।
এলাকার লোকজন ধোঁয়া দেখে ঘটনা স্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে তবে রক্ষা করতে পারেনি।খবর পেয়ে কেদার ইউনিয়নের চেয়ারম্যান আ খ ম ওয়াজেদুল কবীর রাশেদ তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ছুটে যান। ইউনিয়ন পরিষদ এবং তার ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য চাল ডাল তেল সহ উপস্থিত সহায়তা প্রদান করে। এসময় তিনি পরিবারটির পাশে থেকে সকল সহায়তা প্রদানের আশ্বাস দেন।এ ব্যাপারে কচাকাটা থানার ওসি জানান যেহেতু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা তাই থানায় কোন মামলা হয়নি।













