নেত্রকোনা পূর্বধলায় উপপুলিশ মহা পরিদর্শক মিজানুর রহমানের সাথে চেয়ারম্যান আনোয়ার হোসেনের শুভেচ্ছা বিনিময়

0
47

মোঃ আল ইমরান,স্টাফ রিপোর্টার নেত্রকোনা

নেত্রকোনা পূর্বধলা উপজেলার, ১১নং গোহালাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জের কৃতি সন্তান ও অত্র এলাকার গর্ব, মোহাম্মদ মিজানুর রহমান (মিজান) অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক পদোন্নতি প্রাপ্ত হওয়াই গতকাল রবিবার ১৩ অক্টোবর ২০২৪ইং তাহার নিজ বাস ভবন শ্যামগঞ্জে শুভেচ্ছা বিনিময় করেন ১১নং গোহালাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ফজল, শ্যামগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় “দৈনিক ভোরের ডাক” ও “দৈনিক একুশে নিউজ” পত্রিকার নেত্রকোনা প্রতিনিধি মোঃ আল ইমরান, কোষাধ্যক্ষ মোঃ সাখায়াত হোসেন মামুন, মোঃ জানে আলম জনি সহসভাপতি নেত্রকোনা জেলা ছাত্রদল।

এ সময় উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সোহেল, ১১নং গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের উদ্যোগক্তা মোঃ সাদ্দাম হোসেন,ও গ্রাম পুলিশের সদস্যগণ।

শুভেচ্ছা বিনিময় কালে চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বলেন, মিজানুর রহমান মিজান উপপুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্ত হওয়া এটা শ্যামগঞ্জের গৌরব না, নেত্রকোনা জেলা সহ ময়মনসিংহ বিভাগের গর্ব।

শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আল ইমরান বলেন, মিজানুর রহমান মিজান পদোন্নতি প্রাপ্ত হওয়াই পূর্বধলা শ্যামগঞ্জের সর্বস্তরের মানুৃষ অনেক খুশি ও আনন্দিত।

উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান মিজান ও চেয়ারম্যান মোঃ আনোয়ার সহ শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, কোষাধ্যক্ষ, সহ নেত্রকোনা জেলা ছাত্রদলের সহভাপতি মো: জানে আলম জনিকেও শুভেচ্ছা বিনিময়ের জন্য ধন্যবাদ জানান।


নেত্রকোনা পূর্বধলায় উপপুলিশ মহা পরিদর্শক মিজানুর রহমানের সাথে চেয়ারম্যান আনোয়ার হোসেনের শুভেচ্ছা বিনিময়

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here