উখিয়া বৌদ্ধ সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সূর্যমুখী ফুটবল দল

0
176

প্রসেনজিত বড়ুয়া,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

মাদক ছাড়ো – ক্রিড়া ধরো এই স্লোগানে অনুষ্ঠিত উখিয়ায় বর্তমানে সবচেয়ে বেশি মানুষের কেন্দ্রবিন্দুতে থাকা উখিয়া বৌদ্ধ সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৩ইং সফলতার সাথে সমাপ্তি হয়েছে। আয়োজক কমিটির দক্ষতায় এই টুর্নামেন্ট সফলতার তকমা পেয়েছে আগত টিম ম্যানেজার ও উখিয়া বাসীর কাছ থেকে।

উক্ত টুর্নামেন্টে দারুণ ম্যাচ উপহার দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সূর্যমুখী ফুটবল দল এবং রানারআপ হয়েছেন গোলাপ ফুটবল দল। খেলার শুরুর মিনিটখানেকের মধ্যে গোলের দেখা পাই সূর্যমুখী ফুটবল দল এবং খেলার বিরতির আগে সূর্যমুখী এবং গোলাপ দুই দলে একের পর এক আক্রমণ করতে থাকে কিন্তু বিরতির পর পর আবার খেই হারিয়ে পেলেন গোলাপ ফুটবল দল সেসাথে বিরতির পর পর আরো একটি গোল হজম করে বসেন তারপর আর ম্যাচে ফিরতে পারে নাই গোলাপ ফুটবল দল তার সুবাদে দারুণ খেলে চ্যাম্পিয়ন হয় সূর্যমুখী ফুটবল দল।

উক্ত টুর্নামেন্টে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের আওতাধীন ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব হেলাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন শর্মা রনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজুরকুল গ্রামের কৃতি সন্তান সমাজ সেবক বাবু রুবেল বড়ুয়া, স্বাগত বক্তব্য বাবু প্লাবন বড়ুয়া, উক্ত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন বাবু এড. অনিল কান্তি বড়ুয়া। ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারে নাই প্রধান অতিথি উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য জনাব আব্দুর রহমান বদি।

যথারীতি টুর্নামেন্টে অংশগ্রহণ করেন ৮টি দল ১.শাপলা ২. রজনীগন্ধা ৩. জবা ৪. সূর্যমুখী ৫. গোলাপ ৬. পদ্মা ৭. চম্পা ৮. কৃষ্ণচুড়া। সূর্যমুখী ফুটবল দলের টিম ম্যানেজার স্বপন বড়ুয়া ও সনজিত বড়ুয়া, শাপলা দলের টিম ম্যানেজার যীশু বড়ুয়া, রজনীগন্ধা দলের টিম ম্যানেজার সুবাস বড়ুয়া, জবা দলের টিম ম্যানেজার রাহুল বড়ুয়া আদিত্য, গোলাপ দলের টিম ম্যানেজার অনুমোদর্শী বড়ুয়া, পদ্মা দলের টিম ম্যানেজার হেমলাল বড়ুয়া, চম্পা দলের টিম ম্যানেজার সুপন বড়ুয়া, কৃষ্ণচুড়া দলের টিম ম্যানেজার জয়াংশু বড়ুয়া।

বাবু মেধু বড়ুয়া ও বাবু বিজন বড়ুয়া সহ গোটা আয়োজক কমিটি সফলতার সাথে সুন্দর ও সুষ্ঠু খেলা উপহার দিয়েছেন বলে জানিয়েছেন অতিথি ও সাধারণ মানুষরা সেসাথে টিম ম্যানেজার সহ খেলোয়াড়রাও।


উখিয়া বৌদ্ধ সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সূর্যমুখী ফুটবল দল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here