
মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে আত্ব মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। শুক্রবার (৩০ জুন) আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্প পরিচালনা করা হয়।
ইউনাইটেড আনুলিয়ার সার্বিক ব্যবস্থাপনায় সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন, সেনোজাম ফ্রেন্ডশীপ হাসপাতাল কিটওয়ে জাম্বিয়ার কনসালটেন্ট ডাঃ সাদেকুল ইসলান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন সার্জারি বিশেষজ্ঞ ডাঃ সুব্রত কুমার মন্ডল, সাতক্ষীরা সদর হাসপাতালের এনেস্থেশিয়া, আইসিইইউ ও ব্যথা বিশেষজ্ঞ ডাঃ এস এম এ মুক্তাদির তামিম, এসডি হাসপাতাল সাতক্ষীরার সিনিঃ মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন, ডাঃ বুশরা আহাদ আরবি, খুলনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এর মেডিকেল অফিসার ডাঃ ফারজনা নাসরিন মীম। সহযোগিতায় ছিলেন এমবিবিএস অধ্যয়নরত শারমিন সুলতানা লিপি, মোঃ তৌহিদুজ্জামান, ক্যাডেট মোঃ জিয়ারুল ইসলাম, আব্দুল্লাহ আল ওসাইমিন, নিশাত নাসরিন, জিয়ারুল ইসলাম। এলাকার বিভিন্ন স্থানে চাকুরিরত, অবসরপ্রাপ্ত, মানবতার সেবায় নিয়োজিত স্বনামধন্য ব্যক্তিবর্গের সংগঠন ইউনাইটেড আনুলিয়ার আহবায়ক এস এম মফিজুল ইসলামের ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় ক্যাম্পে তিন শতাধিক রোগির চিকিৎসা সেবা, বিভিন্ন পরীক্ষা সেবা প্রদান করা হয়।













