
মোঃ আব্দুল্লাহ আল-মামুন,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:
আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সাতক্ষীরার কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন পরিবার পরিকল্পনা স্বাস্থ সেবা কেন্দ্র করোনা বুস্টার ডোজ দেওয়া হচ্ছে।
কেরালকাতা কেন্দ্রে অতিরিক্ত বর্ষা হওয়ায় টিকা নিতে আসা মানুষের সংখ্যা কম দেখা গেছে।
স্বাস্থ সেবা অধিদপ্তর টিকা নির্ধারণ করেছেন।আজ প্রায় ৭৫ লাখ মানুষকে বুস্টার ডোজ দেওয়া হবে বলে নির্ধারণ করেছে স্বাস্থ অধিদপ্তর বিভাগ।যাহারা প্রথম ডোজ নেওয়ার পর এখনো যাঁরা দ্বিতীয় ডোজ নেননি, তাঁরা আজ দ্বিতীয় ডোজ নিতে পারবেন।
গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। কিন্তু বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে আছে। স্বাস্থ্য বিভাগ টিকা নিয়ে বসে আছে বুস্টার ডোজ নিতে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে বলে জানান তিনি।













