নড়াইলে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ, ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

0
34

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলায় নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের দুইদিন পর রিয়াদুল ইসলাম (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) বিকেলে খুলনার বটিয়াঘাটা উপজেলার কাজিবাছা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রিয়াদুল ইসলাম কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের শিমুল মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২ টার দিকে কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় শিশু রিয়াদুল ইসলাম। পরে পরিবারের লোকজন এবং স্থানীয় লোকজন অনেক খোঁজাখুজি করেন। না পেয়ে শুক্রবার (২১ আগস্ট) কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর শনিবার (২২ আগস্ট) বিকেলে খুলনার বটিয়াঘাটা উপজেলার কাজিবাছা নদীতে শিশুটির মরদেহ ভাঁসতে দেখেন স্থানীয় লোকজন, পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইদ্রিস আলী বলেন, দুইদিন আগে নদীতে গোসল করতে গিয়ে একটি শিশু নিখোঁজ হয়। থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির পরিবার, মরদেহ উদ্ধারের খবর তার পরিবারকে দেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


নড়াইলে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ, ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here