কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানি বন্দি কয়েক হাজার মানুষ

0
57

মোঃ রোকনুজ্জামান রোকন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানি বন্দি কয়েক হাজার মানুষ,যাদের পারাপারের জন্য রয়েছে জীর্ণ শীর্ণ একটি কাঠের ডিঙ্গি নৌকা।

সোনাহাট স্হলবন্দর চালু হওয়ায় সেখানকার মানুষ উন্নত জীবনে যাপন করছে। কিন্তু সোনাহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ অংশের মানুষ মানবেতর জীবনযাপন করে আসছে।

সোনাহাট ছড়ার উপর দিয়ে পার হতে হয় সেখানকার মানুষের, রাস্তা ঘাট না থাকায় প্রতিনিয়ত মানুষ পরছে জনদুর্ভোগে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের ডিজিটালের ছোঁয়া এখনো পাইনি সেখানকার মানুষ।

তাই সরকারের কোন বরাদ্দ না পেয়ে নিজেদের অর্থায়নে শুরু করে নদীর ভেতর ড্রেজার মেশিন দিয়ে মাটি ভরাট করে রাস্তা তৈরির কাজ।

দীর্ঘদিন মাটি কাটার পর নিজেদের যোগান দেওয়া অর্থ শেষ হয়ে যায়, কাজ শেষ না হওয়ায় চিন্তায় এলাকার লোকজন। ঠিক সেই মুহূর্তে আশার আলো নিয়ে হাজির হন কুড়িগ্রাম এক আসনের এমপি জনাব আসলাম হোসেন সওদাগর। তিনি ঐ এলাকায় এসে জনগণের উদ্যোগ দেখে খুবই খুশি হন এবং তাৎক্ষণিক সরকারি বরাদ্দ হতে তিন লাখ টাকা অনুদান প্রদান করেন।

সেই সাথে তিনি এই জনদুর্ভোগের কথা সংসদে পেশ করবেন বলে উপস্থিত জনতাকে বলেন।তিন লাখ টাকা সরকারি অনুদান পেয়ে এলাকাবাসী সরকারের পক্ষে জয়বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগান দিতে থাকেন।

শ্লোগান শেষে প্রধানমন্ত্রীর কাছে একটি ব্রীজ করে দেওয়ার জন্য অনুরোধ করেন এলাকাবাসী।


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানি বন্দি কয়েক হাজার মানুষ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here