গুরুদাসপুরে ইট বহনকারী ট্রলির ধাক্কায় ভাঙ্গলো মসলেমের ঘর

মোঃ আতিকুর রহমান,গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে ইট ভর্তি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির ভেতর ঢুকে পরে। রবিবার ২০ মার্চ সকাল ৭টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, ইট ভর্তি একটি ট্রলি ইট নিয়ে গুরুদাসপুর থেকে নাজিরপুরের দিকে যাচ্ছিলো। এসময় ট্রলি ড্রাইভার বেপরোয়াভাবে ট্রলি চালানোয় অধীক গতি থাকায় জুমাইনগর এলাকায় কবরস্থানের কাছে পৌছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ মসলেম প্রামানিকের শয়ন ঘরের ভেতর ঢুকে পরে। এসময় ঘরে কোন লোকজন না থাকায় কোন আহতের ঘটনা ঘটেনি। তবে ট্রলিটি ঘরের ভেতর ঢুকে পরায় আসবাবপত্রের অনেক ক্ষয়ক্ষতি হয়।


গুরুদাসপুরে ইট বহনকারী ট্রলির ধাক্কায় ভাঙ্গলো মসলেমের ঘর

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here