নেত্রকোনায় জীবনের সাথে যুদ্ধ করে বাঁচতে চায় রফিকুল

0
110

মোঃ আনিসুজ্জামান হৃদয়,বিশেষ প্রতিনিধি পূর্বধলা নেত্রকোনা

নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ১১নং গোহালাকান্দা ইউনিয়ন ৬নং ওয়ার্ডের ইসবপুর গ্রামের রফিকুল ইসলাম দরিদ্র পরিবার নিয়ে সুখেই কাটছিল তাঁর দিনকাল, নিজে একাই রোজগার করে সংসার ও সন্তানদের পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন, স্বপ্ন ছিল সন্তানরা শিক্ষিত হবে, মানুষের মতো মানুষ হবে, কিন্তু হটাৎ তার পরিবারে নেমে আসে কালো অন্ধকারের ছায়া, একটা ভুল চিকিৎসায় সব এলোমেলো হয়ে যায়, পায়ের বুড়ো আঙুলের নখের ইনফেকশন থেকে বর্তমানে গোড়ালী পর্যন্ত পা কেটেও সমস্যার সমাধান হয়নি। হাঁটু পর্যন্ত ইনফেকশন ছড়িয়ে পড়েছে, নিজের জমানো টাকা ও অন্যদের সহযোগিতায় এ পর্যন্ত চিকিৎসা করিয়েছেন। তাঁর জটিল অপারেশন দরকার যা অনেক ব্যয়বহুল, পা ছাড়াও তাঁর হার্ট, কিডনী সমস্যাও দেখা দিয়েছে।

কঠোর পরিশ্রম করে যে মানুষটি স্বাভাবিক জীবন অতিবাহিত করছিলেন, আজ তিনি নিজের জীবন বাঁচাতে সমাজের মানুষের দারপ্রান্তে, পরিবারের ভবিষ্যতের কথা ভেবে সমাজের বৃত্তবানদের সহায়তা চাচ্ছেন, তিনি দীর্ঘদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করান পরে অবস্থার অবনতি হলে, তাকে ঢাকায় চিকিৎসা করার পরামর্শ দেন চিকিৎসক বৃন্দরা পরে ঢাকায় গেলে কিছু চিকিৎসা করিয়ে সব অর্থ শেষ করে দেন, কিন্তু বর্তমানে টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যায়। কিন্তু দমে যাননি এই অসুস্থ রফিকুল জীবন সংগ্রামে ঠিকে থাকতে অসুস্থ শরীরে ঢাকায় রিক্সার গ্যারেজে চাকরি নিয়েছেন। তাঁর উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন অনেক টাকা, যা রফিকুলের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। দীর্ঘদিন ধরে চিকিৎসা করিয়ে ক্লান্ত রফিকুল ইসলাম এখন চোখেমুখে শুধু অন্ধকার দেখছেন।রফিকুলের জীবন বাঁচাতে, সফল চিকিৎসার জন্য হৃদয়বান মানুষের এগিয়ে আসার আহ্বান জানাই।

যোগাযোগ: রফিকুল ইসলাম +8801937-525510, সাংবাদিক মোঃ আনিসুজ্জামান (হৃদয়) +01921862727।


নেত্রকোনায় জীবনের সাথে যুদ্ধ করে বাঁচতে চায় রফিকুল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here