
মোঃ ইসমাইল হোসেন ফরিদ,পরশুরাম (ফেনী) প্রতিনিধি:
নানা আয়োজনে সরকার নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাবের উপদেষ্টা নুরুল আবছারের জন্মদিন পালিত হয়েছে। রবিবার (১৩ নভেম্বর) এ উপলক্ষ্যে কেক কাটা হয়।
এসময় মির্জানগর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টোসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। বক্তব্যে উপস্থিত অতিথিরা আবছারের সফলতা কামনা করেন।
উল্লেখ্য, নুরুল আবছার দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছে। ব্যক্তি জীবনে সে ২ কন্যা সন্তানের জনক। এছাড়াও সে পরশুরামের স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখ ফাউন্ডেশনের বিশেষ উপদেষ্টা এবং ‘আমাদের মির্জানগর’ গ্রুপের অন্যতম উদ্যোক্তা।













