
বিশেষ প্রতিনিধি ভোলা
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভোলার লালমোহন উপজেলার দুর্গম চরকচুয়াখালীর ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে ভোলা জেলা এসএসসি-৯৯ ব্যাচের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে এসব শুকনো খাবার বিতরণ করা হয়। বিতরণ করা শুকনো খাবারের মধ্যে ছিল ১ কেজি মুড়ি, ১ কেজি চিড়া, আধা কেজি গুড়, এক প্যাকেট বিস্কিট এক বোতল বিশুদ্ধ পানি। এ সময় ভোলা জেলা এসএসসি ৯৯ ব্যাচের সদস্য মোঃ মাইনুল হক, মোঃ জসিম জনি, মো. আজাদুর রহমান ও মোঃ টুটুলসহ সংগঠনের আরো অনেকে উপস্থিত ছিলেন।
অন্যদিকে খাবার বিতরণের সময় দেখা গেছে চরের মানুষগুলো কত অভাব অনটরে আছে তা প্রকাশ করার মতো না সৃষ্টিকর্তা তাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাই এটাই কামনা করেন।













