নড়াইল ডিবি কর্তৃক ২০ বোতল ফেন্সিডিল ও ১টি মোটরসাইকেলসহ গ্রেফতার ১

0
64

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ শিমুল হোসেন (২৮) নামের ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ শিমুল হোসেন (২৮) যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন ভাবের বেড় গ্রামের মোঃ শুকুর আলীর ছেলে।

অদ্য ০২ জুন’২০২৪ রাত আনুমানিক ০০:৩০ ঘটিকার দিকে নড়াইল জেলার সদর থানাধীন মুলিয়া বাজারের চৌরাস্তা মোড়ে অনুপের চায়ের দোকানের সামনে হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক শিমুল কুমার দাসের নেতৃত্বে এসআই (নিঃ) অপু মিত্র, এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ/অভিযান চালিয়ে মোঃ শিমুল হোসেন (২৮) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির ব্যবহৃত ডায়াং রানার মোটরসাইকেল ও মোটরসাইকেলের বডিতে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ২০ (বিশ) বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


নড়াইল ডিবি কর্তৃক ২০ বোতল ফেন্সিডিল ও ১টি মোটরসাইকেলসহ গ্রেফতার ১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here