মাদারীপুরের কালকিনিতে আটক হওয়া বখাটের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ

0
97

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনিতে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রী আসমা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে আটক বখাটে নাজমুলের ফাঁসির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছেন পরিবারের লোকজন। বৃহস্পতিবার সকালে গোপালপুল এলাকায় এই বিক্ষোভ সমাবেশ করে।

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকার ভুরঘাটা গ্রামের সৌদি প্রবাসী হালিম সরদারের স্ত্রী আসমা বেগমের ঝুলন্ত লাশ গত সোমবার দুপুরে কালকিনি উপজেলার গোপালপুর এলাকার খোকন মীরের ভাড়া বাড়ি থেকে উদ্ধার করা হয়। নিহতের স্বজনরা বলেন, আসমা বেগমের স্বামী বেশ কিছুদিন ধরে সৌদি যান। এ সুযোগে বিভিন্ন সময় একই এলাকার বখাটে নাজমুল আসমা বেগমকে উত্যক্ত করে আসছিল। হঠাৎ করে গত সোমবার ঐ বাসা থেকে আড়ার সাথে আসমার ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। এসময় ঐ বাসার পাশেই লুকিয়ে থাকা বখাটে নাজমুলকে আটক করে কালকিনি থানা পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয়রা। পরে আসমার লাশ ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করে পুলিশ। এ বিষয় কালকিনি থানায় নিহতের পরিবার মামলা করলে নাজমুলকে মাদারীপুর জেলহাজতে প্রেরণ করে পুলিশ।

নিহতের ভাই মোঃ নাজমুল হোসেন জানান, আমার বোন আত্মহত্যা করতে পারে না তাকে মেরে ফেলছে বখাটে নাজমুল। আমরা তার ফাঁসি চাই। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে এবং আমরা নাজমুলকে মাদারীপুর জেলহাজতে প্রেরণ করেছি।


মাদারীপুরের কালকিনিতে আটক হওয়া বখাটের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here