
তাছলিমা আক্তার,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
সারা দেশের ন্যায় নরসিংদীর রায়পুরাতেও উৎসবমুখর পরিবেশে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন পাঠ্যবই। বছর শুরুর প্রথম দিন এসব বই পেয়ে দারুণভাবে উচ্ছ¡সিত শিশুসহ নানা বয়সী শিক্ষার্থীরা।
রোববার (১ জানুয়ারি) সকালে শ্রীরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের শুভ সূচনা করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজগর হোসেন। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, প্রথম শ্রেণির ৪৩ হাজার ৫শ বিপরীতে ২১ হাজার ৬শ, দ্বিতীয় শ্রেনীর ৪১ হাজার ৭শ বিপরীতে ২১ হাজার, তৃতীয় শ্রেনীর ৭৮ হাজার ৮শ বিপরীতে ২৬ হাজার ৬শ, চতুর্থ শ্রেনীর ৭৭হাজার ৪শ বিপরীতে ১২ হাজার ৯শ, পঞ্চম শ্রেনীর ৭২ হাজার ৬শ বিপরীতে ৪৮ হাজাট ৪শ টি বই বিতরণ করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রায়পুরা উপজেলায় ০৮ লাখ ১৫ হাজারটি বইয়ের চাহিদা রয়েছে। এ পর্যন্ত ৫ লাখ ৬৩ হাজার বই এসে পৌঁছেছে। প্রতিষ্ঠান গুলো বই বিতরণ করছে।
বই উৎসবের দিন সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সোহাগ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো সামালগীর আলম, উপজেলা আ.লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, পৌর আ.লীগ সভাপতি মাহবুবুল আলম শাহীন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, সেরাজনগর এম.এ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন প্রম‚খ।













