বড়লেখায় নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

0
665

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখায় উৎসবমুখর পরিবেশে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। একই সঙ্গে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।

রোববার (০১ জানুয়ারি) বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

দুপুরে বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ-এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক ইমদাদুল হক ইমনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, পৌর কমিশনার আলী আহমদ চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান, প্রধান শিক্ষক রনজিত কুমার দাস প্রমুখ।


বড়লেখায় নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here