
মোঃ জামাল উদ্দিন,কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাহুল কবির মিফতার পিতা মোঃ খলিলুর রহমান বার্ধক্যজনিত কারণে গত ১৬ সেপ্টেম্বর ২৩ বাংলাদেশ সময় রাত ১০-৫৫ ঘটিকায় যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মোঃ খলিলুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদল।
এক শোকবার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, মোঃ খলিলুর রহমানের মৃত্যুতে তার পরিবার- পরিজনদের মতো আমরাও গভীরভাবে সমব্যাথী। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীর এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
নেতৃদ্বয় শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।













