ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে উন্নয়ন মেলার উদ্বোধন।

0
133

আব্দুল্লাহ আল নোমান,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় স্হানীয় সরকার উন্নয়ন মেলা ২০২৩ইং এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মেলা আগামী তিন দিন ব্যাপী চলবে।

সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে এ উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য এক র্্যলী ও র্্যালী পরবর্তী সময়ে উপজেলা পরিষদ সন্মেলণ কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিন এর সভাপতিত্বে উক্ত উদ্ধোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার (কমান্ডার), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে এম ফরিদুল্লাহ ফরিদ, ভাইস-চেয়ারম্যান (মহিলা), মাহমুদ হাসান পলি। এ উন্নয়ন মেলায় বিভিন্ন দপ্তর স্টল নিয়ে অংশগ্রহণ করে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উক্ত উন্নয়ন মেলার স্টল পরিদর্শন করেছেন ।


ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে উন্নয়ন মেলার উদ্বোধন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here