ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার পৌর ০৮নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্টিত

শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

২৬ আগষ্ট শুক্রবার বাদ জুমআ মুরাদগন্জ অস্হায়ী কার্যালয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার পৌর ৮নং ওয়ার্ড শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্টিত হয়।

শাখা সভাপতি-আসআদুয যামানের সভাপতিত্বে ও আবুল হাসানাতের পরিচালনায় শুরু হওয়া কাউন্সিল অনুষ্টানে কোরআনে কারীম থেকে তিলাওয়াত করেন শাখার সাধারন সম্পাদক-আবিদ হুসাইন।

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বিয়ানীবাজারের সভাপতি- শায়খ মাওলানা আতিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব জমিয়ত সিলেট জেলার সদস্য- মাওলানা আবুল কালাম জমিয়তী। এছাড়াও বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌর ছাত্র জমিয়তের অর্থ সম্পাদক- সাদিক আহমদ প্রমুখ।

কাউন্সিল অধিবেশনে সকলের ঐক্যমতে হাঃ আবিদ হুসাইনকে সভাপতি ও আবুল হাসানাত কে সাধারন সম্পাদক করে ২০২২-২৩ শেষনের ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন বিয়ানীবাজার পৌর ছাত্র জমিয়তের সাধারন সম্পাদক- আসআদুয যামান।

এছাড়াও উপস্হিত ছিলেন শাখা সাংগঠনিক সম্পাদক- শাকিল আহমদ,প্রচার সম্পাদক-রুম্মান আহমদ,অর্থ সম্পাদক- আবুল কাসিম,প্রশিক্ষণ সম্পাদক- আব্দুস সালাম,সদস্য-হাবিব আহমদ,আরিফ আহমদ,সাফওয়ান আহমদ ও সাইদুল ইসলাম প্রমুখ।

পরিশেষে শাখা অর্থ সম্পাদক- আবুল কাসিমের সম্মানিত বাবার রোগ মুক্তির জন্য দোয়া কামনা করে অনুষ্টানের সমাপ্তি ঘোষণা করা হয়।


ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার পৌর ০৮নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্টিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here