মোহাম্মদপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি রাসেল আটক

0
4

ঢাকা জেলা প্রতিনিধি

মোহাম্মদপুরে গৃহকর্মী এর কাজ দেওয়ার প্রলোভনে ফ্লাটে ডেকে নিয়ে তরুনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার ২নং আসামি রাসেল (নাগ রাসেল) (২০)’কে আটক করেছে এসআরবি-২।

গত ০৩/১০/২০২৬ তারিখ রাতে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদীয়া হাউজিং লিমিটেড এলাকার একটি ফ্লাটে ঝি এর কাজ দেওয়ার নামে ডেকে নিয়ে একজন তরুনী (২৪) বুয়াকে সংঘবদ্ধ ধর্ষণ করে দু’জন তরুন।  উক্ত ঘটনায় ভিকটিম বাদী হয়ে আসামি রনি শেখ (২৯) এবং আসামি মো: রাসেল@ নাগ রাসেল(২০)কে যথাক্রমে ১ ও ২নং এবং তাদের সহযোগী অন্য তিনজনকে অজ্ঞাতনামা আসামী করে  মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। মোহাম্মদপুর থানার মামলা নং- ০৮ তারিখ ০৪/১০/২০২৬ ইং ধারা ৯(৩)/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইম,২০০০।ঘটনার পরপরই আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারী শুরু করে এসআরবি-২।

এরই ধারাবাহিকতায় গতকাল ১১/১০/২০২৬ ইং  তারিখ রাতে গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে গ্রেফতার করতে  বসিলা হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে এসআরবি-২ এর একটি আভিযানিক দল।উক্ত অভিযানে এজাহারনামীয় ২নং আসামি রাসেল (নাগ রাসেল) (২০)’ কে গ্রেফতার করে এসআরবি-২ । প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ঘটনার সাথে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহণের  কার্যক্রম প্রক্রিয়াধীন। অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে এসআরবি-২ এর অভিযান অব্যাহত রয়েছে।


মোহাম্মদপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি রাসেল আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here