দুর্গন্ধে খোঁজ, ঝোপে মিলল নিখোঁজ রোজিনার পচাগলা মরদেহ

0
5

জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের তিন দিন পর রোজিনা আক্তার (৩০) নামের এক নারীর পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার দক্ষিণ দত্তেরচর গ্রামে বাড়ির পাশের সড়কসংলগ্ন ঝোপ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি, ভাসুর ও ভাসুরের স্ত্রীসহ চারজনকে থানায় নেওয়া হয়েছে।

নিহত রোজিনা আক্তার দক্ষিণ দত্তেরচর গ্রামের ওয়াজেদ আলীর মেয়ে। তাঁর স্বামীর নাম ইয়াকুব আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর থেকে রোজিনা নিখোঁজ ছিলেন। সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে স্থানীয় লোকজন বাড়ির পাশের সড়কসংলগ্ন ঝোপ থেকে দুর্গন্ধ পেয়ে সেখানে খোঁজাখুঁজি করেন। এ সময় তাঁরা এক নারীর পচাগলা মরদেহ দেখতে পান। পরে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি রোজিনার বলে শনাক্ত করেন এবং পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি নুরেজা বেগম (৬৫), ভাসুর কোব্বাত আলী (৪০), ভাসুরের স্ত্রী জহুরা বেগম (৫০) ও জোসনা বেগমকে (৩৫) থানায় নেওয়া হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।


দুর্গন্ধে খোঁজ, ঝোপে মিলল নিখোঁজ রোজিনার পচাগলা মরদেহ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here