রাজশাহীতে র‌্যাব সদস্যের স্ত্রীর ‘আত্মহত্যা’

0
64

রাজশাহীতে এক র‌্যাব সদস্যের স্ত্রী গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন। রবিবার (৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে র‌্যাব-৫ এর রাজশাহীর সদর দফতরের কোয়ার্টারে এই আত্মহত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় নগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিহত তামান্না ইয়াসমিন স্বর্ণার (২২) স্বামী আশরাফুল ইসলাম র‌্যাব-৫ রাজশাহীর একজন সদস্য। রাত ২টার দিকে স্বর্ণাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান র‌্যাব সদস্যরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করে জানান, হাসপাতাল থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। এরপর মরদেহ ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়। র‌্যাবের বরাত দিয়ে ওসি আরও জানান, রাতে ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন স্বর্ণা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পথেই তার মৃত্যু হয়। এটি আত্মহত্যা বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

ওসি বলেন, স্বর্ণার মৃত্যুর বিষয়টির তদন্ত চলছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

ইত্তেফাক


রাজশাহীতে র‌্যাব সদস্যের স্ত্রীর ‘আত্মহত্যা’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here